Main Menu

সিলেটে পরিবহন ধর্মঘট চলছে, দূর্ভোগে যাত্রীরা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকে সারাদেশের ন্যায় সিলেটেও ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। ফলে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন সিলেটের সাধারন যত্রীরা। সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কোষাধ্যক্ষ মানিক মিয়া বলেন, ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এ কর্মবিরতি। সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। সোমবার পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির ফলে সিলেটের সকল রুটেই বাস চলাচল বন্ধ থাকবে।

পরিবহন ধর্মঘটের কারণে সিলেটের পথে পথে মানুষের দুর্ভোগের অন্ত নেই। বাস বন্ধ থাকার পাশাপাশি সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। আর এ কারণে মানুষের দুর্ভোগের মাত্রা আরোও বেড়ে গেছে। এদিকে রিকসা ও ব্যক্তিগত যানবাহন নিয়ে মানুষকে তার প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘আমরা আলটিমেটাম দিয়েছিলাম। স্মারকলিপিও দিয়েছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টা সারাদেশে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।’

প্রসঙ্গত, এর আগে গত ৭ অক্টোবর জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবিতে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট শুরু হয়েছিল। ওই সময় ৯ অক্টোবর, বিকাল ৪টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছিলেন ট্রাক পরিবহন শ্রমিকরা। কিন্তু শুক্রবার (২৬ অক্টোবর) কেরানীগঞ্জে ট্রাকচালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দিয়েছেন।

Share





Related News

Comments are Closed