Main Menu

সিলেটে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরে ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন জাহিদের বাবা আবুল কালাম।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, শনিবার বিকেলে এ মামলা দায়ের করা হয়। মামলায় ৯জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১০/১৫জনকে আসামী করা হয়।

আরিফুল রহমান নামে এই মামলার এজাহারভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। তবে বাকী আসামীদের নাম জানাতে চাননি তিনি।

গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সিলেট নগরীর উপশহরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সীমান্তিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হুসাইন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তার সৃত্যু হয়। জাহিদ নগরীর তেররতন সৈদানীবাগ ১৯/৩৭নং বাসার কামাল মিয়ার ছেলে।

Share





Related News

Comments are Closed