ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে বোমা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযানে ৩টি অবৈধ পাথর উত্তোলন যন্ত্র (বোমা মেশিন) ও পাথর উত্তোলনকাজে ব্যবহৃত ১০০টি পাইপ ধ্বংস করেছে টাস্কফোর্স।
বুধবার দুপুর দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান, পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed