Main Menu

পূজার ছুটি শেষে শাবি খুলছে আজ

শাবি প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মী পূজার মোট ৯ দিনের ছুটি কাটিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) খুলছে আজ। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয় গত ১৬ই অক্টোবর থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত মোট ৯ দিনের ছুটি শেষে আজ বৃহস্পতিবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট রুটে যাতায়াত করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।

এদিকে, শিক্ষার্থীরা পূজার ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এবং পার্শ্ববর্তী মেসে আসতে শুরু করেছে। ফলে ক্যাম্পাস আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে গেছে।

Share





Related News

Comments are Closed