বাণিজ্যমেলায় স্টল প্রাপ্তির জন্য আবেদনপত্র আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শাহী ঈদগাহ্ এলাকার সদর উপজেলা মাঠে অনুষ্ঠিতব্য মাসব্যাপী সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণে আগ্রহী স্থানীয় এসএমই উদ্যোক্তা, ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র শিল্প ও আত্মনির্ভরশীল মহিলা উদ্যোক্তাদেরকে রেয়াতি হারে স্টল বরাদ্দ দেওয়া হবে (খাদ্যদ্রব্য উৎপাদনকারী ব্যক্তি/প্রতিষ্ঠান ব্যতীত)।
এ লক্ষ্যে উল্লেখিত ক্যাটাগরির উদ্যোক্তাগণকে ট্রেড লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ অতিসত্ত্বর নগরীর জেলরোডস্থ চেম্বার কার্যালয়ে সভাপতি বরাবরে আবেদনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ৭১৪৪০৩, ৭১৬০৬৯, ০১৭৯৪-৪৯৯৬৮৪।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed