ইবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতায় ক্লাস ক্যাম্পইন
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) মানসিক স্বাস্থ্য সচেতনতায় পদযাত্রা ও ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ল অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভলপমেন্ট সেন্টারের উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার সেল এর আয়োজনে আইন ও শরীয়াহ অনুষদের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।
জানা গেছে, ‘সুস্থ্য মন সুন্দর জীবনের পথ সুগম করে‘ শ্লোগানে ল অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভলপমেন্ট সেন্টার এ পদযাত্রা ও ক্লাস ক্যাম্পেইন শুরু করে। পদযাত্রায় অংশ গ্রহণ করেন আইন ও শরীয়াহ অনুষদে ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান, এ্যাসিটেন্ট প্রক্টর শাম্মী আক্তার, ইবিসাসের সহ-সভাপতি কে এম মাহ্ফুজুর রহমান মিশু, মমিনুর রহমান, মারুফ, নুর আলম, মিথিলা ফারজানা সহ এলএভিডিসির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস ক্যাম্পইন করা হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed