Main Menu

জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন এলডিপির

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ড. কামাল হোসেন নেতৃত্বাধীন নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভায় অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্টার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্টার জন্য এলডিপি সকলকে সাথে নিয়ে আন্দোলন করবে। এজন্য জাতীয় ঐক্যফ্রন্টকে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি।

বর্তমান সরকারের অত্যাচার সব অত্যাচার ছাড়িয়ে গেছে বলেও যোগ করেন তিনি।

এর আগে বেলা দুইটায় জনসভা শুরু হয়। জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

Share





Related News

Comments are Closed