Main Menu

মইনুলের গ্রেপ্তারে যা বললেন ড. কামাল হোসেন

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উত্তরায় আ স ম আবদুর রবের বাসা থেকে বের হলে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করে সরকার জনমনে উদ্বেগ বাড়িয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন। তবে মইনুল হোসেনের গ্রেপ্তারে জাতীয় ঐক্যফ্রন্টে কোনো প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেন তিনি।

মইনুল হোসেনের গ্রেপ্তার প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে ড. কামাল হোসেন বলেন, একটি মানহানির মামলায় মইনুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনার আরেকটি মামলায় তিনি সোমবার জামিন নিয়েছেন। এরপরও একের পর এক মামলা এবং গ্রেপ্তারের ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের। মইনুল হোসেন ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন।

মইনুল হোসেনের গ্রেপ্তার জাতীয় ঐক্যে প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, আমরা জনগণের অধিকারের জন্য ঐক্য গড়েছি। সেখানে মইনুল হোসেনের মতো অরাজনৈতিক ব্যক্তিরাও ভূমিকা রাখছেন। সবাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি।

তিনি বলেন, ‌মঙ্গলবার মামলার নথি দেখে ‌আদালতে শুনানি করব।-কালের কণ্ঠ

Share





Related News

Comments are Closed