নবীগঞ্জে যুবদল নেতা গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি: হগিঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি নূর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজার থেকে নূর আলীকে গ্রেফতার করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে এবং এসআই ইমরান হোসেন, এএসআই রুবেল হোসেন ও এএসআই অনিক আহমেদের সহযোগিতায় একদল পুলিশ ইনাতগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নূর আলীকে গ্রেফতার করা হয়।
ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সামছুদ্দিন খাঁন জানান, নির্বাচনকে সামনে রেখে বড় ধরণের নাশকতার পরিকল্পনার সময় তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed