শ্রীমঙ্গলে জবাই করা মায়া হরিণ জব্দ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে একটি জবাই করা মায়া হরিণ জব্দ করেছে বনবিভাগ। সোমবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় হরিণটি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে ময়নাতদন্ত শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকায় হরিণটি মাটিচাপা দেওয়া হয়েছে। হরিণটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে শিকার করা হয়েছিল বলে বনবিভাগ জানিয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট অফিসার আনোয়ার হোসেন বলেন, সোর্স মারফত খবর পেয়ে আমরা ভাড়াউড়া চা বাগানের ড্রাইভার মধুর বাড়িতে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে মধুর বাড়ির লোকজন হরিণটি প্রতিবেশী প্রকাশ হাজরার বাড়ির সীমানায় ছুড়ে ফেলে দেয়। পরে গলা কাটা হরিণটিকে প্রকাশ হাজরার বাড়ির আঙিনা থেকে জব্দ করে শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাই।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের এসিএফ আনিসুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে হরিণটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া অংশে মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আসামি করে বন্যপ্রাণী আইনে মামলার প্রস্তুতি চলছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed