কুড়িগ্রামে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনী
কুড়িগ্রাম সংবাদদাতা: আজ শুক্রবার সকাল ১০টায় এবং বিকাল ৪টায় কুড়িগ্রামের ৭টি উপজেলায় একযোগে সকল ইউনিয়নে তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়ন প্রকল্পের সচিত্র প্রতিবেদন “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাম্মৎ সুলতানা পারভীন কর্তৃক স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা গঠিত মনিটরিং টিম দ্বারা প্রতিটি প্রদর্শনী পরিদর্শনের উদ্দ্যোগ গ্রহণ করেন। মাঠ পর্যায়ে উক্ত প্রোগ্রামটি সফল করতে সহযোগীতা করেন আনসার ও ভিডিপি’র মাঠ পর্যায়ের সদস্য-সদস্যাগণ।
কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ বাজারে সন্ধ্যা ৭টায় আয়োজিত প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামে জেলা প্রশাসক মোছাম্মৎ সুলতানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিন আল পারভেজ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান ও জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
প্রদর্শনী শেষে প্রামাণ্য চিত্রের উপর কুইজে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed