কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারী চা শ্রমিক।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে চাতলাপুর-শমশেরনগর সড়কের চাতলাপুর চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত এক সন্তানের জননী শীলা রবিদাস (২৫) চাতলাপুর চা বাগানের পূর্বটিলা শ্রমিক বস্তির মোহন রবিদাসের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, শীলা রবিদাসের বিয়ে হয়েছিল রাজনগর উপজেলার সোনাতলা চা বাগানে। পূজার ছুটিতে সে চাতলাপুর চা বাগানে বাবার বাড়ি এসেছিল। বৃহস্পতিবার রাতে চা বাগান পূজা মন্ডপ থেকে বাসায় ফেরার পথে বিনয় কিষাণ কূর্মীর মোটরসাইকেলের ধাক্কায় সে আহত হয়ে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হওয়ার আধা ঘণ্টা পর মারা যান শীলা।
চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী জানান, বিনয় কিষাণ কূর্মী (৪৫) মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনাটি ঘটে। কুলাউড়া থানার পুলিশ নিহত নারী চা শ্রমিক শীলা রবিদাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সাথে সাথে পুলিশ মোটরসাইকেল চালক বিনয়কে আটক করেছে।
এ ঘটনায় নিহত নারী চা শ্রমিকের ভাই হরি কুমার রবিদাস বাদী হয়ে কুলাউড়া থানায় দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মোটরসাইকেল চালক বিনয়ের সহযোগী বাবুল মৃধাকে আসামী করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা মোটরসাইকেলের ধাক্কায় নারী চা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ও জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক বিনয় কিষাণ কূর্মীকে আটক করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed