ট্রেনের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর বালিকান্দির জামলাপুরে ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত স্থানীয় যান নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর একটার দিকে রাজবাড়ী স্টেশন সংলগ্ন সোনাপুর লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাঘুটিয় গ্রামের এলেম সরদারের ছেলে নসিমনের চালক ইমরান সরদার (২২) এবং শহিদুল শেখের ছেলে যাত্রী সরোয়ার শেখ (২০) ও শুকুর আলীর ছেলে সাকিল (২২)।
যাত্রীরা সবাই স্থানীয় রাজ্জাক জুট মিলের শ্রমিক।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, দুপুরে লেভেল ক্রসিংয়ে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী শাটল ট্রেনের সাথে একটি যাত্রীবাহী নসিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১১ জন আহত হন।
আহতদের ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed