প্রধানমন্ত্রীর ওমরাহ পালন
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন। চারদিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন।
প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কা’বা শরিফ ‘তাওয়াফ’ করেন এবং পরে তিনি সাফা ও মারওয়ার মধ্যে সায়ি করেন।
এ সময় তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহ’র অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সঙ্গে থাকা সদস্যরাও ওমরাহ পালন করেন।
এরআগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সড়ক পথে জেদ্দা থেকে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান।
তিনি গত বুধবার পবিত্র মদিনায় মসজিদ-ই-নববীতে মহানবী হযরত মোহম্মাদ (সা.) এর রওজা মুবারক জিয়ারতের পর জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং দু’টি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান।
প্রধানমন্ত্রী আজ রাতে দেশে ফিরবেন।-খবর বাসস
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed