পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব নেতৃবৃন্দ নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণমিশন ও দাড়িয়াপাড়াস্থ সনাতন যুবফোরাম আয়োজিত পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, বর্তমান পরিষদের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, নির্বাহী সদস্য সৈয়দ সুজন, আলী আকবর কোহিনূর, সুব্রত দাস, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, সদস্য এনামূল কবীর, একরাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed