Main Menu

শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোর) দিবাগত রাত ১টায় ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল ওয়েবসাইটে ও এসএমএস এর মাধ্যমে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন ই এর সামনে ফলাফল টানিয়ে দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT Admission Roll No লিখে ১৬২৪২ এ এসএমএস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের admission.sust.edu ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন অতিদ্রুত ভর্তির তারিখ ঘোষণা করা হবে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার ২৮টি বিভাগে মোট ১৭০৩টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭৬ হাজার ১৮০ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ৬১৩ আসনের বিপরীতে ২৮ হাজার ৮৫০ জন এবং ‘বি’ ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে ৪৭ হাজার ৩৩০জন শিক্ষার্থী আবেদন করে। এছাড়া ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে সর্বমোট ১০০ জন শিক্ষার্থী (মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ২৮ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটায় ২৮, প্রতিবন্ধী কোটায় ১৪, চা শ্রমিক কোটায় ৪, বিকেএসপি কোটায় ৬ ও পোষ্য কোটায় ২০) বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে।

উল্লেখ্য,  গত ১৩ অক্টোবর এ ও বি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed