বিশ্বনাথে সরকারি রাস্তার গাছ কর্তন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সরকারি রাস্তার পরিবেশ বান্ধব ৬টি বেলজিয়াম গাছ কেঁটে নিয়েছে জনৈক ব্যক্তি।
মঙ্গলবার ভোরে কালিগঞ্জবাজার দাউদপুর কাদিপুর সড়ক থেকে ওই গাছগুলো কেঁটে নেন দাউদপুর গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র আইয়ুব আলী (৫২)।
খবর পেয়ে উপজেলা কার্যসহকারি রমেন্দ্র নাথ রায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কাঁটা গাছের মূলের ছবি নিয়ে যান।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, তিনি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এব্যাপারে জানতে আইয়ুব আলীর মোবাইল নাম্বার পাওয়া যায়নি। তবে তার ছেলে সেবুল মিয়ার নাম্বারে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed