Main Menu

কিশোরগঞ্জে জোড়া খুনে ৪ জনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের বেশিরভাগই আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- আল আমিন, স্বপন, মিজান ও নাজমুল।

২০১২ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই কৃষক কুবেদ আলী ও জাকারিয়া খুন হন। এ ঘটনার পর দিন করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ওই মামলার রায় ঘোষণা করা হল।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কুবেদ ও জাকারিয়ার পরিবার।

Share





Related News

Comments are Closed