Main Menu

বিশ্বনাথে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে লুৎফুর রহমান (৩৭) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের মৃত হুসমত আলীর ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিশঘর গ্রামে আবদুল হাসিমের বাড়িতে এঘটনা ঘটে। তবে নির্মাণ শ্রমিকের মৃত্যু নিয়ে এলাকায় নানান জটিলতার সৃষ্টি হয়েছে।

নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী বলেন, বিষয়টি লোকমুখে শুনে থানা পুলিশকে অবহিত করি।

এদিকে, নির্মাণ শ্রমিক লুৎফুর রহমানের মৃত্যুর সংবাদ পেয়ে তার নিকট আত্বীয় বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) রফিক হাসান ঘটনাস্থলে ছুটে যান।

তিনি জানান, আমার কাছে রহস্যজনক মৃত্যু মনে হচ্ছে। তবে লাশের ময়নাতদন্ত করা হলে বুঝা যাবে মৃত্যুর মুল কারণ।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed