মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের সুভুল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের শিশুকন্যা স্বর্ণা (০৮)।
মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, গাজীপুর থেকে ট্রাকে করে তারা জয়পুরহাট যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed