রাজবাড়ীতে বাসচাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি স্কুলের সামনে বাসচাপায় দুই ছাত্রী নিহত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির দুই ছাত্রী দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে আসার সময় স্কুলের সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হল উপজেলার ওমর আলী সরদারপাড়া গ্রামের জালাল শেখের মেয়ে জাকিয়া (১৫) ও যদু ফকিরপাড়া গ্রামের সালাম শেখের মেয়ে চাঁদনী (১৫)।
স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে অন্য একটি বাসে আগুন দিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
রাজবাড়ী হাইওয়ে থানার এসআই মাসুদ পারভেজ বলেন, এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed