শশুরবাড়িতে গায়ে আগুন লাগিয়ে জামাতার আত্নহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শশুরবাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্নহত্যা করেছেন এক যুবক। তার নাম আক্তার হোসেন (৩০)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া মুসলিমপাড়া গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে ও একই গ্রামের মৃত কলিম উল্লাহ’র জামাতা।
শনিবার সন্ধ্যায় তাঁর দ্বগ্ধ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
স্থানীয় লোকজন জানান, মৃত আক্তার গোসেন শশুরবাড়ি্তেই ঘরজামাই হিসেবে থাকতেন। পারিবারিক কলহের জের ধরে গত রোববার তাকে মারধর করেন তার সমন্দি ও শ্যালকরা। এর তিনদিন পর গত বৃস্পতিবার বিকেল ৩টায় শশুরবাড়িতেই তিনি তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। বিষয়টি টের পেয়ে অগ্নিদ্বগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শশুরবাড়ির লোকজন বিষয়টি গোপন রেখে স্থানীয় হাতুড়ে ডাক্তার দিয়ে তার চিকিৎসা চালিয়ে যান। এমতাবস্থায় শনিবার বেলা ১টার দিকে শশুরবাড়িতেই মৃত্যুবরণ করেন অগ্নিদ্বগ্ধ আক্তার হোসেন। খবর পেয়ে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed