Main Menu

ইবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ২২ শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

ভর্তির আবেদন শেষ হয়েছে শুক্রবার (১২ অক্টোবর) রাত ১২টায়। ভর্তি পরীক্ষায় এ বছর প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২২ জন শিক্ষার্থী। আগামী ৪ থেকে ৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চারটি ইউনিটের অধীনে ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৪৮ হাজার ৭১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

‘এ’ ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে লড়াই হবে ৮ জনের।

‘বি’ ইউনিটে ১ হাজার ৩৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ২১ হাজার ২০৮ জন শিক্ষার্থী। এই ইউনিটে আসন প্রতি লড়াই হবে ২১ জনের।

‘সি’ ইউনিটে ৪৫০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭ হাজার ১৪৭ জন। আসন প্রতি লড়াই করবে ১৬ জন।

‘ডি’ ইউনিটে ৫৫০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৮ হাজার ৩৬৮ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়াই করবে ৩৩ জন।

আগামী ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষার সময়-সূচি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ১৫ সেপ্টেম্বর এবং শেষ হয় ১০ অক্টোবর রাত ১২টায়। পরে আবেদনের সময়সীমা বৃদ্ধিকরে ১২ অক্টোবর পর্যন্ত করা হয়।

Share





Related News

Comments are Closed