বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবন ধসে ৪ বাংলাদেশি মারা গেছে এবং আহত হয়েছে আরও ২৫ জন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভবন ধ্বসের পরই উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।
এদিকে বাহরাইন পুলিশের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাহরাইনে একটি ভবন ধ্বসে ২০ জন আহত হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার মানামার পাশে সালমানিয়াতে একটি পুরাতন ভবন ধসে যায়। তিন তলা ওই ভবনে বিদেশি শ্রমিকরা থাকতেন। মধ্যপ্রাচ্যের ছোট দেশ বাহরাইনে এক লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করে থাকে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার পরই আগুন নেভানোর সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যায় ৬০ জন উদ্ধারকর্মী।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed