বার্ষিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষা এগিয়ে আনার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের বার্ষিক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা এগিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর সব সরকারি হাইস্কুলে ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের কারণে এই দুই পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। আগামী বছর থেকে বছরের শুরুতে তৈরি করা শিক্ষাবর্ষ রুটিন অনুযায়ীই এ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান জানান, নির্বাচনের কারণে শিক্ষকদের আগেভাগে একাডেমিক কাজ থেকে মুক্ত করে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সরকারি হাইস্কুলগুলো বার্ষিক পরীক্ষা এগিয়ে এনেছে। ভর্তি পরীক্ষাও মধ্য ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।
অন্যদিকে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন নেওয়ার কাজ শুরু হচ্ছে আজ বুধবার থেকে। ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন নেওয়া হবে। যে শিক্ষার্থী ২০১২ সালে জন্মগ্রহণ করেছে কেবল তারাই আবেদনের সুযোগ পাবে। বয়স প্রমাণে শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ দাখিল করতে হবে।
রাজধানীতে আরো কয়েকটি স্কুলও এ মাসেই ভর্তির আবেদন নেবে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩০ অক্টোবর থেকে অনলাইনে আবেদন নেওয়া হবে।৬ নভেম্বর পর্যন্ত চলবে অনলাইনে আবেদন কার্যক্রম।
তাছাড়া, রাজধানীর কিছু স্কুলে এরই মধ্যে বার্ষিক পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। ভিকারুননিসায় এবার আগামী ১৭ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ২য় থেকে ৮ম শ্রেণিতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত বার্ষিক পরীক্ষার ফলাফলের পর প্রকাশ করা হবে।
Related News
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বদলে গেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য।Read More
সিলেটে ১,৩৫৩ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশRead More



Comments are Closed