জৈন্তাপুরে অভিযানে অতিথি পাখিসহ আটক ২
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অতিথি পাখি নিধন রোধে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় অভিনব কায়দায় অভিযানে নামেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ।
সন্ধ্যা ৭টায় উপজেলার দরবস্ত বাজার ত্রিমুখীতে ক্রেতা সেজে পাখি ক্রয় করতে যান তিনি। দর কষাকষির একপর্যায়ে হাজির হন একটু দূরে অবস্থান করা অভিযান পরিচালনাকারী দলের অন্য সদস্যরা। এসময় তারা হাতেনাতে ২০টি অতিথি পাখিসহ দুই জন বিক্রেতাকে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মৃত রজব আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫) ও একই ইউনিয়নের তেলিজুরী গ্রামের আলী আহমদের ছেলে আলা উদ্দিন (৩৫)।
পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ শিকার করায় জালাল উদ্দিনকে নগদ ২ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় এবং আলা উদ্দিনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। অতিথি পাখি নিধন বন্ধ করতে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed