Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

Manual1 Ad Code

মঙ্গলবার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ সুলতানা রাজিয়া নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

Manual4 Ad Code

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আবুল খায়ের, গোলাপ মিয়া ও দোহা ওরফে দুইখ্যা ও কোহিনূর বেগম।

তাদের মধ্যে আবুল খায়ের ছাড়া অন্য সবাই পলাতক রয়েছেন। এছাড়া এ মলায় মোখলেছুর রহমান ও আল আমিন নামে দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম বলেন, নবীনগর উপজেলার আমতলি গ্রামের আবদুল বারেক খানের ছেলে মো. শাহজাহান খান ২০০৯ সালের ২ ডিসেম্বর খুন হন। সৌদি প্রবাসী শাহজাহান ছুটিতে বাড়ি এসেছিলেন। বাড়িতে আসার পর থেকে স্ত্রী কোহিনূরের পরকীয়া নিয়ে মনোমালিন্য চলছিল। ২ ডিসেম্বর রাত ১২টার দিকে শাহজাহানের চিৎকার শুনে তার বাবা বারেক গিয়ে বিছানায় গলাকাটা লাশ দেখতে পান। এ সময় ওই ঘরে তাদের তিন শিশুসন্তানও ছিল।

Manual7 Ad Code

এ ঘটনায় পুত্রবধূ কোহিনূরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন বারেক খান। পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

গ্রেপ্তারের পর কোহিনূর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন জানিয়ে পিপি দ্বীন ইসলাম বলেন, পরে কোহিনূর জামিন পেয়ে পালিয়ে যান। আসামিরা গ্রেপ্তার হওয়ার পর রায় কার্যকর হবে।

আসামিপক্ষের আইনজীবী এ কে এম আবদুল হাই জানান, আসামিরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code