ছাত্রদল নেতা রুনু আহমদকে কারাগারে প্রেরণে নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা মোঃ রুনু আহমদকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল নেতৃবৃন্দ।
৮ অক্টোবর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক আহমেদ চৌধুরী ফয়েজ বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যতই নির্যাতন জুলুম অত্যাচার হামলা হামলা হোক না কেন আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় করে না। যত মামলা হামলা হবে আন্দোলন তত বেগবান হবে।
নেতৃবৃন্দ বলেন- ছাত্রদল নেতা মোঃ রুনু আহমদকে কারাগারে আটকে রেখে জনগণের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন থামিয়ে রাখা যাবে। বাকশালী এ সরকারের পতনের আর বেশি দিন সময় নেই। জনগণ তাদের আস্তকুড়ে ছুড়ে ফেলবে। নেতৃবৃন্দ রুনু আহমদসহ কারাগারে আটক বিএনপি অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed