গোলাপগঞ্জ পৌর বিএনপির কমিটি বিলুপ্ত
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সিলেট জেলার আওতাধীন গোলাপগঞ্জ পৌর বিএনপির কমিটি দীর্ঘদিন থেকে নিস্ক্রিয়তা ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এছাড়া দলীয় স্বার্থবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস ও জেলা উপদেষ্ঠা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে শোকজ করা হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ প্রেরিত এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই উক্ত নির্দেশনা কার্যকর হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed