Main Menu

চা শ্রমিক যুবতীকে অপহরণের অভিযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের লাক্কাতুরা চা বাগানের এক চা শ্রমিক যুবতীকে জোরপূর্বক অপহরণ করে আটকে রাখার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে যুবতীর ভাই লাক্কাতুরা চা বাগানের পরিমল গোয়ালার ছেলে মিলন গোয়ালা ৫ অক্টোবর বিমানবন্দর থানায় একটি এজাহার দাখিল করেছেন।

এতে তিনি উল্লেখ করেন, তার বোন গীতা রানী গোয়ালা (২৭) গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কাজে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখোজির পর জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বেগম খান চা-বাগানের চিত্তরঞ্জন রাজ বংশী (৪৪) এদিন সকাল ১১টার দিকে গীতা রানী গোয়ালাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। চিত্তরঞ্জন রাজ বংশী গীতা রানীকে তার কাছে রেখে তার সম্ভ্রমহানী ঘটাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মিলন গোয়ালা তার বোনকে উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed