Main Menu

চা শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মোমিনছড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শনিবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পঞ্চায়েত কমিটির সভাপতি সভাপতি লিটন কুমার মৃধার সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা আবু জাফর, ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ। বাগান শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তা রানী আচার্য্য, জামাল মিয়, ভারতী গোয়ালা,মাইজুন বেগম, মিন্টু মৃধা, বাসন্তি সিং প্রমুখ।

কর্মীসভায় বক্তারা বলেন, মজুরি বাড়ানোর অজুহাতে বিভিন্ন বাগানে মালিকপক্ষ নিরিখ বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। যা কোনভাবে গ্রহনযোগ্য নয়।বক্তারা, দুর্গাপূজার আগে মালিকপক্ষকে শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাসের প্রদানের জন্য আহ্বান জানান।

কর্মীসভা শেষে মুক্তা রাণী আচার্য্য কে সভাপতি, লিটন কুমার মৃধা ও জালাল মিয়াকে সহ সভাপতি, হৃদয় ছত্রি কে স্ধারণ সম্পাদক কে ২৩ সদস্য বিশিষ্ট মোমিনছড়া চা বাগানে ফেডারেশনের কমিটি গঠন করা হয়।

Share





Related News

Comments are Closed