Main Menu

নরসিংদীতে আ’লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বগারগোত গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- করিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাচ্চু মিয়ার সমর্থক আনোয়ার আলী (৪৫) এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল সরকারের সমর্থক মোতালিব মিয়া (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে বগারগোত গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাচ্চু মিয়া ও কামাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে বৃহস্পতিবার সকালে বাচ্চু মিয়ার শতাধিক সমর্থক কামাল সরকারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।

এসময় ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আনোয়ার আলী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান মোতালিব মিয়া।

আহতদের মধ্যে চারজনকে নরসিংদী সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed