জাবির ‘ডি’ ও ‘আই’ ইউনিটের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (আই ইউনিট) ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রতি আসনের দশগুণ হিসেবে ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ বছর ‘ডি’ ইউনিটে ৩৬৭ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭১ হাজার ১৫১ জন। আর ‘আই’ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭ হাজার ২৩১ জন।
Related News
সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনীRead More
সিলেটে বৃত্তি পেল ১ হাজার ১৬৪ এসএসসি পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছেRead More



Comments are Closed