Main Menu

জাহিদ হাসানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন জাহিদ হাসান। দর্শকদের কাছে তার জনপ্রিয়তা আজও তুঙ্গে। জননন্দিত এই অভিনেতা ও নাট্য পরিচালকের জন্মদিন আজ বৃহস্পতিবার।

১৯৬৭ সালের ৪ অক্টোবর বাংলাদেশের জনপ্রিয় এই নাট্যাভিনেতা সিরাজগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টমস কর্মকর্তা ও মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট।

জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেল কাম অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।

নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও সুনাম অর্জন করেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত “শ্রাবণ মেঘের দিন”, মোস্তফা সরয়ার ফারুকীর “মেড ইন বাংলাদেশ” এবং মোস্তফা কামাল রাজের “প্রজাপতি” তাঁর অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতি পেয়েছেন জাহিদ হাসান। তাঁর পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে “লাল নীল বেগুনী” এবং “টোটো কোম্পানি”।

বছরের অন্যান্য দিনগুলোতে শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও জন্মদিনে তিনি কোনো শুটিং রাখেন না। বছরের এই একটি দিনে তিনি পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতেই ভালোবাসেন। যথারীতি আজও তাই করবেন তিনি।

Share





Related News

Comments are Closed