বিশ্বনাথে বিয়ের ১০দিন আগে তরুণীর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি: মুন্না আক্তার মুন্নি (২৩) বিয়ের বাকি ছিল মাত্র ১০দিন। আগামী ১২ অক্টোবর বিয়ের পিড়িতে বসার কথা ছিল ওই তরুনীর। পরিবারের পক্ষ থেকে আত্বীয় স্বজনকে বিয়েতে আমন্ত্রনও জানানো হয়েছিল। কিন্তু (২ অক্টোবর) মঙ্গলবার রাতে পরিবারের সবার অজান্তে বিষপান করে আত্বহত্যা করে।
মুন্নি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মখদ্দুছ আলীর মেয়ে।
বুধবার রাতে এ ঘটনায় ওই তরুনীর পিতা মখদ্দুছ আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় অপমৃত মামলা দায়ের করেছেন। মামলা নং ২৮১৮।
অপমৃত্যু মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার (তদন্ত) দুলাল আকন্দ।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলার পালেরচক গ্রামের মখদ্দুছ আলীর মেয়ে মুন্না আক্তার মুন্নি মঙ্গলবার রাত ১১টায় পরিবারের অজান্তে বিষপান করে। এসময় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাত আড়াইটায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে কি কারণে সে বিষপান করে আত্বহত্যা করেছে তার কারণ জানা যায়নি।
এব্যাপারে তরুণীর পিতা মখদ্দুছ আলী বলেন, আগামী ১২ অক্টোবর আমার মেয়ে মুন্না আক্তার মুন্নির বিয়ের দিন ধার্ষ ছিল। আমি মঙ্গলবার রাতে এক আত্বীয়ের বাড়িতে বিয়ের আমন্ত্রনপত্র নিয়ে যাই। হঠাৎ রাতে আমাকে ফোন করে পরিবারের সদস্যরা জানান মুন্নি বিষপান করেছে। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাত আড়াইটায় সে মারা যায়। তবে কি কারণে সে বিষপান করে তা আমার জানা নেই।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed