Main Menu

শাবিপ্রবি প্রেসক্লাবের নির্বাচন বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৮-১৯ সেশনের নির্বাচন ৪ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৮ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বুধবার (০৩ অক্টোবর) বেলা ৪টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন তিনি। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক করিমা বেগম এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আশীষ কুমার বণিক।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষিত হবে বেলা একটায়।

নির্বাচনকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। এজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট নয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

Share





Related News

Comments are Closed