বিশ্বনাথে ৫টি চোরাই গরুসহ আটক ১
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৫টি চোরাই গরুসহ ১ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিল পুর গ্রামে এঘটনা ঘটে।
আটককৃত মাশুক মিয়া (৩২) উপজেলার আকিলপুর গ্রামের মৃত মকতছির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিগাত্তি গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র আতাউর রহমানের গোয়াল ঘর থেকে তার ৫টি গুরু চুরি করে আকিলপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র রফিক আলীর বাড়িতে গুরুগুলো রাখে চোরেরা। এরপর বুধবার রাত সাড়ে ৮টায় রফিজ আলী, মাশুক মিয়া ও একই ইউনিয়নের রাজাপুর গ্রামের মনা উল্লাহর পুত্র সিরাজ মিয়া ওই চোরাই গরুগুলো বাড়ি থেকে রের করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করার চেষ্টা করেন স্থানীয় জনতা। এসময় রফিজ আলী ও সিরাজ মিয়া দৌড়ে পালিয়ে গেলে মাশুক মিয়াকে আটক করেন জনতা।। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধারকৃত চোরাই গরুগুলো আকিলপুর গ্রামের মঈন উদ্দিনের জিম্মায় রাখায় রেখে ও মাশুক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা হবে।
গরু উদ্ধার ও ১জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই সফিকুল ইসলাম বলেন, এঘটনায় ছাতক থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামী মাশুক মিয়াকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বিএসএফ-এর এক সদস্যকেRead More
সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৪ হাজার টাকারRead More



Comments are Closed