শাবিপ্রবিতে দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী জব ফেস্ট (চাকরি মেলা) শুরু হয়েছে।
‘স্টেপস ট্যুয়ার্ডস ইউর ড্রিম’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব‘ এর আয়োজন করে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে ‘ভিসা সেন্টার প্রেজেন্টস সাস্টসিসি জব ফেস্ট ২০১৮ সিজন-২’ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, ক্যারিয়ার ক্লাব এর উপদেষ্টা অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মোজাম্মেল হক, ক্যারিয়ার ক্লাব’র সভাপতি শারমিন সুলতানা মিমি, সাধারণ সম্পাদক রুদ্র প্রতাপ এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এবারের জব ফেস্টে গ্রামীণফোন, কনফিডেন্স গ্রুপ, কোকা-কোলা, একমি, ডেকাথলন, সিল্কন এন্টারপ্রাইজ, ওয়াল্টন, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, স্টাফ এশিয়া, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক, রাইস স্কুল, গ্রীন বার্ড, রয়েল গ্র্যাজুয়েট এন্টারপ্রাইজ, আর্ট ডট কম সহ বিভিন্ন কোম্পানি ১০০ টিরও অধিক শুন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।
জব ফেস্টে আজ ৩ অক্টোবর দিনব্যাপী চাকরি প্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করা হয়েছে। আগামীকাল ৪ অক্টোবর প্রার্থীদের ইন্টারভিউ কার্যক্রম অনুষ্ঠিত হবে। মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে ভিসা ইনকোর্পোরেটেড লিমিটেড।
এছাড়াও উপরোক্ত প্রতিষ্ঠানসমূহ ম্যানেজমেন্ট ট্রেইনি, ইন্টার্ন, এক্সিকিউটিভ পদে নিয়োগ দিবে। সিলেটের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগ হতে স্নাতক সম্পন্নকৃত শিক্ষার্থীরা উক্ত জব ফেস্টে অংশগ্রহণ করতে পারবেন।
Related News
সিলেট সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বিএসএফ-এর এক সদস্যকেRead More
সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৪ হাজার টাকারRead More



Comments are Closed