Main Menu

সিলেটের জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বুধবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, আটক সকল নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট মো: নুরুল হক, জেলা সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, তাতী সম্পাদক অহিদ আহমদ তালুকদার, মৎস্য সম্পাদক আলী আকবর, সহ-দফতর সম্পাদক এম. এ মালেক, সহ-যুব সম্পাদক আব্দুল মালেক, সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক এনামুল হক মাক্কু, সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে আজির উদ্দিন আহমদ, ফয়েজুর রহমান ফয়েজ, খালেদ আহমদ চেয়ারম্যান, শওকত আলী বাবুল, এডভোকেট লিয়াকত আলী, হাসান মঈনুদ্দিন আহমদ, এডভোকেট নুর আহমদ, জসিম উদ্দিন, আশরাফ বাহার, হাজি গুলজার আহমদ, লিটন আহমদ, এখলাছুর রহমান মুন্না, আব্দুল মুকিত, সাইদুল ইসলাম হৃদয়, এডভোকেট শাহ নেওয়াজ রানা, মোস্তাকিম আহমদ ফরহাদ, শাহান আহমদ, রাজন মিয়া, রাজবীর আহমদ জসিম ও মিজান আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়- গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য অংশগ্রহণ মুলক, অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালিত করার মহৎ উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ৭ দফা দাবি এবং ১২ লক্ষ্য পেশ করা হয়েছে।

ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে বিএনপি ঘোষিত ৭দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed