Main Menu

ইবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিষয়ের সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১ অক্টোবর সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডেকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইবি ভিসি অধ্যাপক ড. এম হারুন-উর-রশিদ আসকারি সভায় সভাপতিত্ব করেন।

ইবি প্রো-ভিসি অধ্যাপক ড. এম শাহীনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এম সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হারুন-উর-রশিদ আসকারি ইউএনবিকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবির কথা ভেবে এবং সান্ধ্যকালীন কোর্সের কারণে যাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম হুমকির মুখে না পড়ে তাই এই সিদ্ধান্ত।’

এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২৯ জুলাই ইবি একাডেমিক কাউন্সিল ১১৩তম একাডেমিক কাউন্সিল সভায় সান্ধ্যকালীন কোর্স বাতিলের সুপারিশ করে।

Share





Related News

Comments are Closed