নেপালকে হারিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর গ্রুপ সেরা হতে নেপালের বিপক্ষে ড্র করলেই চলতো বাংলাদেশের। কিন্তু ড্র নয়, মঙ্গলবার অনূর্ধ্ব-১৮ নারী সাফের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েই সেমি ফাইনালে পা দিল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে গোল করেছেন সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকার।
ভুটানের থিম্পুর চাংমিলিথাং স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় দুই দলের লড়াই। প্রথমার্ধেই বাংলাদেশ ২-০ গোলের লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনো গোল আদায় করে নিতে পারেনি। বরং ইনজুরি টাইমে একটি গোল হজম করে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম একাদশে খেলা বেশ কিছু খেলোয়াড়কে এদিন বিশ্রাম দেন বাংলাদেশ কোচ। প্রথম গোল পেতে বাংলাদেশেকে অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। ডিফেন্স থেকে লম্বা করে বাড়ানো বল নিজের নিয়ন্ত্রনে নিয়ে জালে জড়িয়ে দেন সিরাত জাহান স্বপ্না। বাংলাদেশি স্ট্রাইকারের দুর্দান্ত গতির কাছে পরাস্থ হন নেপালের রক্ষণ ও গোলরক্ষক। স্বপ্না আগের ম্যাচে ৭ গোল করেছিলেন। অবশ্য একটি গোল সানজিদা করলেও শেষ পর্যন্ত সেটি তার নামের পাশে লেখা হয়েছে। এই গোল দিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল হলো স্বপ্নার।
৩২ মিনিটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশ গোলরক্ষক লম্বা ভলি করে বল সামনে বাড়ান। নেপাল রক্ষণের কেউ সেটি ছুঁতে পারেনি। কৃষ্ণা অফসাইডের ফাঁদ এড়িয়ে দুর্দান্ত দক্ষতায় বল জালে জড়ান। আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ প্রাধান্য বিস্তার করে খেলেছে। তবে নেপাল কিছুটা গোছানো ফুটবল খেলে দ্বিতীয়ার্ধে। পাকিস্তানকে ১২-০ গোলে হারিয়েছিল নেপাল। সেই ম্যাচে ৭ গোল করেছিলেন রেখা পাওদেল। তবে এম্যাচে তাকে খুঁজে পাওয়া যায়নি।
তবে ইনজুরি সময় বাংলাদেশের রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে ব্যবধান কমায় নেপাল। রেশমি কুমারি গোলটি করেন।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed