Main Menu

কিস্তিতে কক্সবাজার ও কলকাতায় ভ্রমণ প্যাকেজ

পর্যটন ডেস্ক: মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাত তিন দিন ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এরমধ্যে রয়েছে কক্সবাজার ও কলকাতার বিমান টিকিট, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার জন্য গাড়ি, সকালের নাশতাসহ অন্যান্য সুবিধা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নভোএয়ার।

ভ্রমণপিপাসুরা মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে প্যাকেজে কক্সবাজার ও কলকাতায় ভ্রমণ করতে পারবেন। এই সুবিধা দিতে দেশের ১৮টি প্রথম সারির বেসরকারি ব্যাংক আর কক্সবাজারের ৮টি ও কলকাতার ৩টি পাঁচতারকা মানের হোটেলের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।

চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর মাধ্যমে বিনা সুদে ৬ মাসের কিস্তি পরিশোধ করে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণের সুবিধা মিলবে। এক্ষেত্রে কক্সবাজারে ভ্রমণের জন্য সর্বনিম্ন ১ হাজার ৭৭৭ টাকা ও কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন ২ হাজার ৯৯৯ টাকা মাসিক কিস্তি দিতে হবে।

এই প্যাকেজের মাধ্যমে কক্সাবাজারে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, লং বিচ হোটেল, সায়মন বিচ রিসোর্ট ও রয়েল টিউলিপে থাকার সুবিধা রয়েছে। এছাড়া কলকাতায় দি ওবেরয় গ্র্যান্ড, দি পিয়ারলেস ইন ও হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে থাকার সুবিধা পাওয়া যাবে।

নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে কক্সবাজারে প্রতিদিন ৪টি ও আন্তর্জাতিক রুটে কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। শীতকালীন সময়সূচিতে এসব রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে এই বেসরকারি বিমান সংস্থা।

Share





Related News

Comments are Closed