তিন দিনেও খোঁজ মেলেনি কাউন্সিলর শাকিলের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তিন দিনেও খোঁজ মেলেনি জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলের।
গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ বাজার হতে তার গ্রামের বাড়ী কান্দিবাড়ী যাওয়ার পথে নিঁখোজ হন শাকিল। এ ব্যাপারে তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জকিগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন।
কাউন্সিলর শাকিলের বড় ভাই নজরুল ইসলাম জানান, শনিবার রাতে তার মোবাইল থেকে কে বা কারা ফোন করে টাকা দাবী করছে কিন্তু তার মোবাইলে ফোন দিলে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
শাকিলকে উদ্ধার, ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবীতে রোববার (৩০ সেপ্টেম্বর) জকিগঞ্জ শহরে মানববন্ধন করেছে পৌর নাগরিক, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
পৌর মেয়র হাজি খলিল উদ্দিন বলেন, পৌরসভার কাউন্সিলর শাকিল নিখোঁজ হওয়ার ঘটনাটি মর্মান্তিক। তাকে উদ্ধারে প্রশাসনের তৎপরতা বাড়ানোর অনুরোধ জানান।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক আহমদ সরকার জানান, কাউন্সিলর শাকিলকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed