Main Menu

পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরো ৯ গোল করে বাংলাদেশ। তাতে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করে ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। রোববার মেয়েদের বয়সভিত্তিক ফুটবলের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমি ফাইনালও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

একের পর এক আক্রমণে পাকিস্তানের গোলরক্ষক তোবা ইদ্রিস অসহায় হয়ে পড়েছিলেন। একে একে ১৭টি গোল খেলে গোলরক্ষক অসহায় হবেন সেটাই স্বাভাবিক।

বাংলাদেশের বিশাল এই জয়ে একাই ৭ গোল করেছেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। ৪ গোল করেছেন মার্জিয়া। জোড়া গোল করেছেন শিউলি আজিম। ১টি করে গোল করেছেন মিসরাত জাহান মৌসুমী, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।

গত মাসে এই মেয়েদের চেয়ে দুই বছর ছোট মেয়েরা অর্থাৎ অনূর্ধ্ব-১৬ সাফে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামেই পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এক মাসের ব্যবধানে অনূর্ধ্ব ১৮ সাফে বাংলাদেশের কাছে পাকিস্তান হজম করল ১৭ গোল। বয়সের সঙ্গে বেড়েছে গোলও। মেয়েদের ফুটবলে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় জয়। ‘নবীন’ পাকিস্তানকে একেবারেই নাস্তানাবুদ করে ছেড়েছে মার্জিয়া, সিরাত জাহান স্বপ্নারা।

Share





Related News

Comments are Closed