মাধবপুরে আধিবাসী দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সঞ্জিত প্রধান (৩৫) নামে এক আধিবাসী দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বাগানের ১০নং ডিভিশনের একটি বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সঞ্জিত ওই এলাকার ললিত প্রধানের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে জানা গেছে সঞ্জিত এলাকার বিভিন্নজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এগুলো পরিশোধ করতে না পারায় তিনি আট মাস ধরে পলাতক ছিলেন। এরপর তার মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি এখানে আসেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সঞ্জিত তার মাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাচ্ছেন বলে ঘর থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। বুধবার সকালে বিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রীরা বাঁশ ঝাড়ে গলায় শার্ট পেচানো অবস্থায় সঞ্জিতের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মাধবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed