মোগলাবাজার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার বিরুদ্ধে ৮ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব এনে চেয়ারম্যানকে পদ থেকে অপসারণে দাবী জানিয়েছেন।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ এর কাছে ৮ জন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছেন। একই দিন আবেদনের অনুলিপি সিলেট জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক বরাবরে জমা দিয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ এর সভাপতিত্বে ইউপি সদস্যদের মিলনায়তনে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা ইউনিয়ন পরিষদ পরিচালনা কার্যক্রমে দুর্নীতি, স্বজনপ্রীতি, সেচ্ছারিতা, সরকারি অর্থ আত্মসাৎ, অসদাচরণ, আর্থিক অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সাথে জড়িত থাকায় তার পদ থেকে অপসারণ করার নিমিত্তে রেজুলেশনের মাধ্যমে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।
রেজুলেশনের ও আবেদনে স্বাক্ষকারী ইউপি সদস্যগণ হচ্ছেন ২নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম আহমদ, ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ আইয়ুব হোসেন, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ তোয়াহিদ আলী, ৬নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ, ৭, ৮ ও ৯নং জ্যোৎস্না রাণী দাস, ৭নং ওয়ার্ডের সদস্য সাহাব উদ্দিন, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সদস্য জুহেল আহমদ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
উপজেলা নির্বাহী অফিসা আব্দুল্লাহ আল মাহমুদ মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার অপসারণের দাবী জানিয়ে ৮জন মেম্বার স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব তার নিকট জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed