Main Menu

সিরাজগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাকরৌহালী গ্রামে আলী আশরাফের বাড়িতে বিয়ের স্বীকৃতির দাবিতে রুমী খাতুন (২৬) নামে এক তরুণী গত তিন দিন ধরে অনশন করছেন।

আলী আশরাফের ছেলে রিপনের সাথে ওই তরুণীর পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি রিপনের অন্যত্র বিয়ে হলে তিনি ওই বাড়িতে এসে অনশন শুরু করেন।

এ ঘটনার পর থেকে রিপন ও তার নববধূ বাড়ি ছেড়ে পালিয়েছে।

রুমী খাতুন দাবি করে বলেন, ‘২০১১ সালে করটিয়া সা’দত কলেজে লেখাপড়া করার সময় রিপনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৩ সালে কালেমা পড়ে বিয়ে করি এবং স্বামী স্ত্রী হিসেবে সেখানে সংসার করছিলাম। তার সাথে আমার মোবাইলে ধারণকৃত গভীর অন্তরঙ্গ ভিডিও ও ছবি আছে। তবে আমার বিয়ের কোনো কাবিননামা না থাকলেও রিপনের বাড়িতে একাধিকবার যাতায়াত করেছি।’

তিনি বলেন, ‘গত ১০ আগস্ট পুত্রবধূ হিসেবে স্বীকৃতি চাইলে রিপনের পিতা বলেন পারিবারিকভাবে সম্মতিতে আবার বিয়ে করতে হবে। পরবর্তীতে জানতে পারি রিপনকে তার পরিবার অন্যত্র বিয়ে করিয়েছে। এজন্য তিন দিন ধরে তার বাড়িতে এই অনশন শুরু করেছি।’

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু সরকার বলেন, ‘গত শুক্রবার রিপন বিয়ে করেছে বলে শুনেছি। অন্যদিকে ওই তরুণী ২৪ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে রিপনের বাড়িতে বউয়ের স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেছে।’ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed