মাদ্রাসা ভবনে ধরা পড়ল ১৮ ফুট লম্বা অজগর!
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লোকালয়ে মাদ্রাসা ভবনে ধরা পড়ল প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ।
বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের স্থানীয় মহিলা মাদ্রাসার টিনশেড ভবনের আড়ার ওপর থেকে গ্রামবাসী অজগরটিকে আটক করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার লাকমা মহিলা মাদ্রাসার টিনশেড ভবনের আড়ার ওপর থাকা অজগর সাপটি বুধবার সন্ধায় বারান্দায় এক কিশোরী গেলে অজগরটি আড়ার ওপর থেকে ফোঁস ফোঁস করে ত্যাড়ে আসে।
ওই সময় কিশোরী চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির রেহেনা বেগম নামের অপর এক নারী দৌড়ে এসে কিশোরীকে নিরাপদে সড়িয়ে নিয়ে গ্রামবাসীকে খবর দেন। পরে গ্রামবাসী কৌশলে অজগরটিকে বস্তাবন্ধি করে আটকে ঈদগাহ মাঠে নিয়ে যান।
উপজেলার লাকমা গ্রামের তরুণ কামরুল ও রতন মিয়া জানান, অজগরটি ১২ হাত (১৮ফুট) লম্বা, ওজনে প্রায় ৪০ কেজি (১মণ ) হবে। তারা আরো জানান, অতীতে বিভিন্ন সময় পাহাড়ি বিভিন্ন প্রজাতির সাপ ধরা পড়লেও এত বড় সাপ কোনদিন ধরা পড়েনি।
এদিকে সীমান্তের লাকমা গ্রামে বিশাল আকৃতির অজগর সাপ আটকের খবর পেয়ে সীমান্তবর্তী কয়েক গ্রামের উৎসুক জনতা সাপটিকে এক নজর দেখার জন্য ভীড় করেন।
সুনামগঞ্জ বন বিভাগের তাহিরপুরের ধলইরগাঁও বিট অফিসার বীরেন্দ্র কিশোর রায় জানান, ধারণা করা হচ্ছে মেঘালয় পাহাড়ে অপরিকল্পিতভাবে কয়লা ও চুনাপাথর কোয়ারী খননের সময় মাইলের পর মাইল পাহাড়ি এলাকা জুড়ে বনভুমি উজার করায় খাদ্যের অভাবে এপারে লোকালয়ে এসে পড়েছিল অজগরটি। তিনি আরো বলেন, অজগরটি অবমুক্ত করার জন্য রাতেই সিলেটের টিলাগড় ইকোপার্কে নিয়ে যাওয়া হয়েছে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed