Main Menu

কমলগঞ্জ উপজেলা যুবদলের অাহবায়ক কমিটি অনুমোদন

মো: অাহাদ মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলা যুবদলের অাহবায়ক কমিটি অনুমোদন। সম্প্রতি মৌলভীবাজার জেলা যুবদল কর্তৃক এ কমিটি অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জল ও সাধারন সম্পাদক এম এ মুহিত স্বাক্ষরিত ৭৬ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটির নির্বাচিতরা হলেন- অাহবায়ক অানসার শোকরানা মান্না, সিনিয়র যুগ্ম অাহবায়ক মুমিন মুক্তাদির সুমন, যুগ্ম অাহবায়ক সোহেল অাহম্মদ, শেখ মো:হাবিবুর রহমান নোমান, মুহিবুল ইসলাম বুলবুল, মোক্তাকিন অাহম্মদ, অাব্দুল বারী, মিজানুর রহমান, রুজেল হাসান বখত, অাবুল খায়ের অশ্রু, মো: সালাহ উদ্দিন, মো: অাহাদ, শাহরিয়ার চৌধুরী, লিটন সহ ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিি ঘোষনা করা হয়।

উক্ত কমিটি অনুমোদন করার সময় উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য অালহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, হাজী মুজিব, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ অাহম্মদ (মাষ্টার), সিরাজুল ইসলাম সিরাজ, অাবুল হোসেন, তোফাজ্জ্ল হোসেন টিটু সহ প্রমুখ।

Share





Related News

Comments are Closed