Main Menu

সিলেট বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যদিয়ে শুভ মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী শুভ মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে বুদ্ধ পূজা, ধর্মালোচনা ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আশীর্বাদ ও ধর্মালোচক ছিলেন সিলেট বৌদ্ধ বিহারে সুযোগ্য অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের । উপস্থিত ছিলেন শ্রীমৎ আনন্দ ভিক্ষু।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমা। বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা বাবু রামেন্দ্র বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক লিটন বড়ুয়া, সচিব রবীন্দু চাকমা।

অন্যান্যর উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, দিলীপ বড়ুয়া, দিবাকর বড়ুয়া, সহ সভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, সহ অর্থ সম্পাদক মিলন বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক অংশু প্রু মারমা, জয়ধন বড়ুয়া, সুজন বড়ুয়া, সরোজ বড়ুয়া, প্রচার সম্পাদক রাজু বড়ুয়া.শিমুল বড়ুয়া প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া।

Share





Related News

Comments are Closed